Office of the Registrar
Notices
Public enrolment circulars and Senate instructions.
Date
Notices
Date28 October 2026
Date12 October 2026
অনলাইনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি নির্দেশিকা
🌐 আবেদন পোর্টাল: https: //reggrad.du.ac.bd/ লিংক https://du.ac.bd 📅 আবেদনের সময়সীমা: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত আবেদনের ধাপ: ১। পোর্টালে প্রবেশ করে অনলাইন ফরম পূরন করুন। ২। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র (সার্টিফিকেট, স্বাক্ষর ও ছবি স্ক্যান কপি) আপলোড করুন। ৩। নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করুন। ৪। আবেদন যাচাই শেষে যোগ্যদের নাম বিধি অনুযায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ৫। যারা ইতোপূর্বে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্ত আছেন তাঁরা উক্ত পোর্টালে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য আপডেট করতে পারবেন এবং ডিজিটাল আইডি কার্ডের জন্য রেজিস্ট্রারের অফিসের প্রশাসন-৪ শাখায় ৩০০/- টাকা ফি প্রদান করে সংগ্রহ করতে পারবেন। নতুন আবেদনকৃতদের জন্য বি: দ্র:- সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন শেষে, ডিজিটাল আইডি কার্ড প্রদান করা হবে।
Date29 September 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তির মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বর্ধিতকরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন প্রতিনিধি নির্বাচনের জন্য রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির সময়সীমা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী, তালিকাভুক্তির মেয়াদ ৩০ অক্টোবর, ২০২৬, বিকাল ৩টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ বিষয়ে পূর্বে প্রচারিত বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে।
Date30 June 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিনেট নির্বাচনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের জন্য আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তি, রেজিস্ট্রেশন ফি, আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের সময়সূচি এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কিত বিস্তারিত তথ্য সংযুক্ত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।