Date
12 October 2026
অনলাইনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি নির্দেশিকা
🌐 আবেদন পোর্টাল: https: //reggrad.du.ac.bd/ লিংক https://du.ac.bd 📅 আবেদনের সময়সীমা: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত আবেদনের ধাপ: ১। পোর্টালে প্রবেশ করে অনলাইন ফরম পূরন করুন। ২। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র (সার্টিফিকেট, স্বাক্ষর ও ছবি স্ক্যান কপি) আপলোড করুন। ৩। নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করুন। ৪। আবেদন যাচাই শেষে যোগ্যদের নাম বিধি অনুযায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ৫। যারা ইতোপূর্বে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্ত আছেন তাঁরা উক্ত পোর্টালে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য আপডেট করতে পারবেন এবং ডিজিটাল আইডি কার্ডের জন্য রেজিস্ট্রারের অফিসের প্রশাসন-৪ শাখায় ৩০০/- টাকা ফি প্রদান করে সংগ্রহ করতে পারবেন। নতুন আবেদনকৃতদের জন্য বি: দ্র:- সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন শেষে, ডিজিটাল আইডি কার্ড প্রদান করা হবে।